খাওয়ার নিয়মঃ
৬ মাস থেকে ২ বছরের শিশুর জন্য ২-৩ চামচ হোমমেট সেরেলাক নিয়ে পরিমান মতো পানি দিয়ে রান্না করতে হবে। সাথে চিনি অথবা তালমিছরি মিশিয়ে নিবেন। প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে পরিমানটা বাড়াতে পারবেন। মাঝে মাঝে খিচুড়ি-এর মত করেও রান্না করতে পারেন, এতে বাচ্চার মুখে স্বাদ আসবে। ২-৩ দিন পর পর 1 দিন বিরতি দিবেন তাহলে বাচ্চা একই খাবারে বিরক্ত হবে না। 1 বছরের উপরে বয়সের শিশুর জন্য ৩-৪ চামচ হোমমেড সেরেলাক নিয়ে পরিমান মতো দুধ বা পানি দিয়ে রান্না করতে হবে। সাথে মধু, চিনি বা তালমিছরি দিবেন।